শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ মজুত সার জব্দ, জরিমানা ২০ হাজার

সংগৃহীত ছবি

নীলফামারী সদর উপজেলার কচুকাটা বাজারে অনুমোদনবহির্ভূতভাবে মজুত করে রাখা ৭৯৪ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুটি সার ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কচুকাটা বাজারের দুটি সার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানে ভাই ভাই ট্রেডার্সের গুদাম থেকে ৫০০ বস্তা এমওপি, ১৯৩ বস্তা টিএসপি, ৩৭ বস্তা ডিএপি ও ১৮ বস্তা ইউরিয়াসহ মোট ৭৪৮ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক শহিদুল্লাহ ওরফে যাদু মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মেসার্স মাস্টার ট্রেডার্স থেকে ২২ বস্তা ইউরিয়া, ৫ বস্তা টিএসপি, ১২ বস্তা ডিএপি ও ৭ বস্তা এমওপিসহ ৪৬ বস্তা সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির মালিক শাহজাহান ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষক পর্যায়ে বিক্রি করা হবে। অবৈধভাবে সার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসন জানিয়েছে, কৃষি মৌসুমে কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বাড়ানো ঠেকাতে বাজারে নজরদারি জোরদার করা হয়েছে। অনুমোদনবহির্ভূত মজুত বা অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ মজুত সার জব্দ, জরিমানা ২০ হাজার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারী সদর উপজেলার কচুকাটা বাজারে অনুমোদনবহির্ভূতভাবে মজুত করে রাখা ৭৯৪ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুটি সার ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কচুকাটা বাজারের দুটি সার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানে ভাই ভাই ট্রেডার্সের গুদাম থেকে ৫০০ বস্তা এমওপি, ১৯৩ বস্তা টিএসপি, ৩৭ বস্তা ডিএপি ও ১৮ বস্তা ইউরিয়াসহ মোট ৭৪৮ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক শহিদুল্লাহ ওরফে যাদু মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মেসার্স মাস্টার ট্রেডার্স থেকে ২২ বস্তা ইউরিয়া, ৫ বস্তা টিএসপি, ১২ বস্তা ডিএপি ও ৭ বস্তা এমওপিসহ ৪৬ বস্তা সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির মালিক শাহজাহান ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষক পর্যায়ে বিক্রি করা হবে। অবৈধভাবে সার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসন জানিয়েছে, কৃষি মৌসুমে কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বাড়ানো ঠেকাতে বাজারে নজরদারি জোরদার করা হয়েছে। অনুমোদনবহির্ভূত মজুত বা অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream