মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

‘স্বনির্ভর ভারত’ গড়তে জনগণের প্রতি মোদির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

‘স্বনির্ভর ভারত’ গড়তে জনগণের প্রতি মোদির আহ্বান
‘স্বনির্ভর ভারত’ গড়তে জনগণের প্রতি মোদির আহ্বান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণকে স্বনির্ভর ভারত গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বার্তায় জনগণকে স্বদেশী পণ্য ও সেবা ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা বলেন।

ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে সোমবারে প্রকাশিত উপাত্ত অনুযায়ী এপ্রিল-জুন প্রান্তিকে। ইরান যুদ্ধ এবং বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারতের এই অর্থনৈতিক ধারা বজায় রয়েছে।

নরেন্দ্র মোদি বিশ্বজুড়ে যুদ্ধ, সংকট ও সরবরাহ ব্যবস্থার বিশৃঙ্খলার কথা উল্লেখ করে বলেন, পরিস্থিতি প্রতিকূল হওয়া সত্ত্বেও ভারতের এই উন্নতি সর্বস্তরের মানুষের যৌথ প্রচেষ্টার প্রতিফলন।

যুদ্ধ সংক্রান্ত অর্থনৈতিক চাপ মোকাবিলায় প্রধানমন্ত্রী নাগরিকদের বিদেশে ভ্রমণ না করা, অনাবশ্যক স্বর্ণ ক্রয় এড়িয়ে চলা এবং বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের বদলে ‘ওয়েড ইন ইন্ডিয়া’ নীতি অনুসরণের তাগিদ দেন। স্বদেশী ভাবধারা জোরদার করলে স্বাধীনতার শতবর্ষে যুবসমাজের হাতে একটি উন্নত ভারত তুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে গত মে মাসে আন্তর্জাতিক দূর্যোগ ও বিশ্ববাজারের অনিশ্চয়তা এড়াতে তিনি গণপরিবহন ব্যবহার, বৈদ্যুতিক যানবাহন গ্রহণ, ঘরে বসে কাজ করা এবং জ্বালানি তেল ও সোনা কেনা সীমিত রাখার আহ্বান জানিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

বিষয় : ভারত বিশ্ব সংবাদ এশিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘স্বনির্ভর ভারত’ গড়তে জনগণের প্রতি মোদির আহ্বান

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণকে স্বনির্ভর ভারত গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বার্তায় জনগণকে স্বদেশী পণ্য ও সেবা ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা বলেন।

ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত ৭.৮ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে সোমবারে প্রকাশিত উপাত্ত অনুযায়ী এপ্রিল-জুন প্রান্তিকে। ইরান যুদ্ধ এবং বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারতের এই অর্থনৈতিক ধারা বজায় রয়েছে।

নরেন্দ্র মোদি বিশ্বজুড়ে যুদ্ধ, সংকট ও সরবরাহ ব্যবস্থার বিশৃঙ্খলার কথা উল্লেখ করে বলেন, পরিস্থিতি প্রতিকূল হওয়া সত্ত্বেও ভারতের এই উন্নতি সর্বস্তরের মানুষের যৌথ প্রচেষ্টার প্রতিফলন।

যুদ্ধ সংক্রান্ত অর্থনৈতিক চাপ মোকাবিলায় প্রধানমন্ত্রী নাগরিকদের বিদেশে ভ্রমণ না করা, অনাবশ্যক স্বর্ণ ক্রয় এড়িয়ে চলা এবং বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের বদলে ‘ওয়েড ইন ইন্ডিয়া’ নীতি অনুসরণের তাগিদ দেন। স্বদেশী ভাবধারা জোরদার করলে স্বাধীনতার শতবর্ষে যুবসমাজের হাতে একটি উন্নত ভারত তুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে গত মে মাসে আন্তর্জাতিক দূর্যোগ ও বিশ্ববাজারের অনিশ্চয়তা এড়াতে তিনি গণপরিবহন ব্যবহার, বৈদ্যুতিক যানবাহন গ্রহণ, ঘরে বসে কাজ করা এবং জ্বালানি তেল ও সোনা কেনা সীমিত রাখার আহ্বান জানিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream