ইরানের বিরুদ্ধে এখনই কোনো সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। তিনি দেশটির পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আইজেনকোটের এই বক্তব্য সামনে এসেছে। তাঁর মতে, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর তাৎক্ষণিক প্রয়োজন নেই।
জেরুজালেমের পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরানি হুমকি ইসরায়েল রাষ্ট্রের মুখোমুখি হওয়া সবচেয়ে গুরুতর হুমকি, তবে এই মুহূর্তে আমি ইসরায়েল রাষ্ট্রের জন্য এমন কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি দেখছি না, যার কারণে সরকার গঠনের আগেই হস্তক্ষেপ করা প্রয়োজন।’
সূত্র: মিডল ইস্ট আই
মতামত