মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সেই আলোচনা ভারতের সঙ্গে: উপদেষ্টা জাহেদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সেই আলোচনা ভারতের সঙ্গে: উপদেষ্টা জাহেদ
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে ফিরবেন, তা নিয়ে আলোচনা ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, কীভাবে তাকে হস্তান্তর করা হবে—এসব বিষয় ভারত সরকারের সঙ্গে নির্ধারিত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বরকে ঘিরে আলোচনা থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরলে তাদের গ্রেফতার করা হবে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এটি তাদের নিয়মিত দায়িত্বের অংশ।

তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, বিচারপ্রক্রিয়া শেষে তিনি দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। তাই তাকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে, সেই সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং বাংলাদেশও তার প্রত্যর্পণ চায়। ফলে ভারত তাকে প্রত্যর্পণ করলে বিষয়টির সমাধান হতে পারে। এ ক্ষেত্রে ভারতকে জোর করে তাকে ফেরত পাঠাতে হচ্ছে না।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার বিকল্প নেই। প্রতিবেশী দেশ হিসেবে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চায়। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতকে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানাতে পারেন। তার প্রত্যর্পণে আর কোনো আইনি বাধা রয়েছে বলেও তিনি মনে করেন না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সেই আলোচনা ভারতের সঙ্গে: উপদেষ্টা জাহেদ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream