মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হাসিনাকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাসিনাকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি স্পষ্ট করে বলেছেন, তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।

আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

হুমায়ূন কবির জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে রয়েছে এবং বিষয়টি বিদেশি কূটনীতিকদের আজকের ব্রিফিংয়ে অবহিত করা হয়েছে। দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে কূটনীতিকদের কাছে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ব্রিফিংয়ে উল্লেখ করা হয় যে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করে। তবে এর মধ্যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দেশজুড়ে সহিংসতা ও নাশকতা চালাচ্ছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপানসহ প্রায় ৬০টি কূটনৈতিক মিশনের প্রধান এবং জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বিষয় : হাসিনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


হাসিনাকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি স্পষ্ট করে বলেছেন, তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে।

আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

হুমায়ূন কবির জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে রয়েছে এবং বিষয়টি বিদেশি কূটনীতিকদের আজকের ব্রিফিংয়ে অবহিত করা হয়েছে। দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে কূটনীতিকদের কাছে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ব্রিফিংয়ে উল্লেখ করা হয় যে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করে। তবে এর মধ্যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দেশজুড়ে সহিংসতা ও নাশকতা চালাচ্ছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপানসহ প্রায় ৬০টি কূটনৈতিক মিশনের প্রধান এবং জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream