মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, কঠিন হলো ভারতের ফাইনালের পথ

নিউজিল্যান্ডকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ভারত আগের মতোই চতুর্থ স্থানে থাকলেও ফাইনালে ওঠার পথ আরও কঠিন হয়ে গেছে।

অন্যদিকে, প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু জোহানেসবার্গ টেস্টে হারের পর এখন নিজেদের ভাগ্য অনেকটাই অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে।

ওয়েলিংটন টেস্ট শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্টের হার ৭৫ শতাংশ। ৬৯ দশমিক ২৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পয়েন্টের হার কমে দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৬৭ শতাংশে।

অন্যদিকে, ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারত। আর ৪০ দশমিক ৭৪ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে বাংলাদেশ।

সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে হারালে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই আবারও ফাইনাল নিশ্চিত করে ফেলবে। তিনটি জিতে ও তিনটিতে হারলেও ৬৪.২৮ শতাংশ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠতে পারে প্রোটিয়ারা।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াই ফেবারিট। তবে ভারতে গিয়ে দলটি কতটা কী করতে পারে, সেটিই দেখার। ভারতে খেলা সর্বশেষ ১৮ ম্যাচের ১২টিতেই হেরেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শেষ ৯ ম্যাচের পাঁচটিতে জয় পেলেও চারটিতে হারলে তাদের শতকরা পয়েন্ট হবে ৬৩.৬৪। নিউজিল্যান্ড শেষ ৯ ম্যাচের ৬টিতে জিতলে এই পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া সেরা দুইয়ে না–ও থাকতে পারে। অস্ট্রেলিয়া ৬ ম্যাচ জিতলে অবশ্য ৬৮.১৮ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলবে।

শেষ ৯ ম্যাচের ৫টিতে জিতলে ৬০ শতাংশের বেশি পয়েন্ট থাকবে নিউজিল্যান্ডের। ৬ ম্যাচে জিতলে ফাইনাল প্রায় নিশ্চিত। ৬ জয় ও ৩ হারে দলটির পয়েন্ট হবে ৬৬.৬৭ শতাংশ।

কাজটা খুবই কঠিন ভারতের জন্য। শেষ ছয় ম্যাচই জিতলে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট হবে ভারতের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ভালো করলে এই পয়েন্ট নিয়েও বাদ পড়তে হতে পারে ভারতকে।

বাংলাদেশ শেষ তিনটি ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ৫৫.৫৬ শতাংশ। ওপরে থাকা তিনটি দল খুব খারাপ না করলে এই পয়েন্ট নিয়ে ফাইনাল খেলা অসম্ভব।

বিষয় : টেস্ট ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল ভারত ক্রিকেট দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, কঠিন হলো ভারতের ফাইনালের পথ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

নিউজিল্যান্ডকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ভারত আগের মতোই চতুর্থ স্থানে থাকলেও ফাইনালে ওঠার পথ আরও কঠিন হয়ে গেছে।

অন্যদিকে, প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু জোহানেসবার্গ টেস্টে হারের পর এখন নিজেদের ভাগ্য অনেকটাই অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে।

ওয়েলিংটন টেস্ট শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্টের হার ৭৫ শতাংশ। ৬৯ দশমিক ২৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পয়েন্টের হার কমে দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৬৭ শতাংশে।

অন্যদিকে, ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারত। আর ৪০ দশমিক ৭৪ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে বাংলাদেশ।

সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে হারালে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই আবারও ফাইনাল নিশ্চিত করে ফেলবে। তিনটি জিতে ও তিনটিতে হারলেও ৬৪.২৮ শতাংশ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠতে পারে প্রোটিয়ারা।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াই ফেবারিট। তবে ভারতে গিয়ে দলটি কতটা কী করতে পারে, সেটিই দেখার। ভারতে খেলা সর্বশেষ ১৮ ম্যাচের ১২টিতেই হেরেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শেষ ৯ ম্যাচের পাঁচটিতে জয় পেলেও চারটিতে হারলে তাদের শতকরা পয়েন্ট হবে ৬৩.৬৪। নিউজিল্যান্ড শেষ ৯ ম্যাচের ৬টিতে জিতলে এই পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া সেরা দুইয়ে না–ও থাকতে পারে। অস্ট্রেলিয়া ৬ ম্যাচ জিতলে অবশ্য ৬৮.১৮ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলবে।

শেষ ৯ ম্যাচের ৫টিতে জিতলে ৬০ শতাংশের বেশি পয়েন্ট থাকবে নিউজিল্যান্ডের। ৬ ম্যাচে জিতলে ফাইনাল প্রায় নিশ্চিত। ৬ জয় ও ৩ হারে দলটির পয়েন্ট হবে ৬৬.৬৭ শতাংশ।

কাজটা খুবই কঠিন ভারতের জন্য। শেষ ছয় ম্যাচই জিতলে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট হবে ভারতের। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ভালো করলে এই পয়েন্ট নিয়েও বাদ পড়তে হতে পারে ভারতকে।

বাংলাদেশ শেষ তিনটি ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ৫৫.৫৬ শতাংশ। ওপরে থাকা তিনটি দল খুব খারাপ না করলে এই পয়েন্ট নিয়ে ফাইনাল খেলা অসম্ভব।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream