২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফলাফলে সারাদেশে মোট ২৩ হাজার ১৪৫ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে
নথির পরিসংখ্যান অনুযায়ী, এবার পুনর্নিরীক্ষণের জন্য সারাদেশে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন আবেদন করেন এবং মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে (বিআইএসই) মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন এবং খাতার সংখ্যা ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি
মাদ্রাসা বোর্ডে আবেদনকারী ছিলেন ১১ হাজার ৮৮২ জন এবং খাতা ছিল ৪০ হাজার ৮৩০টি
কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) আবেদনকারী ছিলেন ১৭ হাজার ৪৪০ জন এবং খাতা ছিল ২৬ হাজার ৮০৬টি
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে আবেদনকারী ছিলেন ৮১ হাজার ৭৯৪ জন এবং খাতা ছিল ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি
অন্যান্য সাধারণ বোর্ডের মধ্যে চট্টগ্রাম বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছেন ১০১ জন ও পাস করেছেন ২৫৮ জন, যশোরে নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৬৩ জন ও পাস করেছেন ৩৫৭ জন, ময়মনসিংহে নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৭৪ জন ও পাস করেছেন ৬৫৪ জন, দিনাজপুরে নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন ও পাস করেছেন ৪৭৮ জন, কুমিল্লায় নতুন জিপিএ-৫ পেয়েছেন ১২০ জন ও পাস করেছেন ৫০৭ জন, সিলেটে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন ও পাস করেছেন ২১১ জন, রাজশাহীতে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন ও পাস করেছেন ১০৪ জন এবং বরিশালে নতুন জিপিএ-৫ পেয়েছেন ২১ জন ও পাস করেছেন ২১ জন
নথিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ বি এম মজিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর ও তারিখ (২৩/১১/২৬) রয়েছে
মতামত