প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের, ১ হাজার ৬২০ জন নতুন জিপিএ-৫
||
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফলাফলে সারাদেশে মোট ২৩ হাজার ১৪৫ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন এবং ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন।নথির পরিসংখ্যান অনুযায়ী, এবার পুনর্নিরীক্ষণের জন্য সারাদেশে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন আবেদন করেন এবং মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। সামগ্রিকভাবে ফলাফল পরিবর্তনের হার ৭ দশমিক ৯৫ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে (বিআইএসই) মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন এবং খাতার সংখ্যা ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি। এসব বোর্ডে ১৯ হাজার ৭১০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে (পরিবর্তনের হার ৭ দশমিক ৫৩ শতাংশ)। এর মধ্যে নতুন জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪১১ জন এবং ফেল থেকে পাস করেছেন ৩ হাজার ১৮২ জন। মাদ্রাসা বোর্ডে আবেদনকারী ছিলেন ১১ হাজার ৮৮২ জন এবং খাতা ছিল ৪০ হাজার ৮৩০টি। ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ১২৮ জনের (৯ দশমিক ৪৯ শতাংশ)। নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন এবং পাস করেছেন ১৪২ জন। কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) আবেদনকারী ছিলেন ১৭ হাজার ৪৪০ জন এবং খাতা ছিল ২৬ হাজার ৮০৬টি। ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৩০৭ জনের (১৩ দশমিক ২৩ শতাংশ)। নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন এবং পাস করেছেন ২ হাজার ২২৪ জন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে আবেদনকারী ছিলেন ৮১ হাজার ৭৯৪ জন এবং খাতা ছিল ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি। এ বোর্ডে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে (৭ দশমিক ১৬ শতাংশ), নতুন জিপিএ-৫ পেয়েছেন ৪৬৫ জন এবং ফেল থেকে পাস করেছেন ৫৯২ জন। অন্যান্য সাধারণ বোর্ডের মধ্যে চট্টগ্রাম বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছেন ১০১ জন ও পাস করেছেন ২৫৮ জন, যশোরে নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৬৩ জন ও পাস করেছেন ৩৫৭ জন, ময়মনসিংহে নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৭৪ জন ও পাস করেছেন ৬৫৪ জন, দিনাজপুরে নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন ও পাস করেছেন ৪৭৮ জন, কুমিল্লায় নতুন জিপিএ-৫ পেয়েছেন ১২০ জন ও পাস করেছেন ৫০৭ জন, সিলেটে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন ও পাস করেছেন ২১১ জন, রাজশাহীতে নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন ও পাস করেছেন ১০৪ জন এবং বরিশালে নতুন জিপিএ-৫ পেয়েছেন ২১ জন ও পাস করেছেন ২১ জন। নথিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এ বি এম মজিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর ও তারিখ (২৩/১১/২৬) রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম