মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গার্মেন্টস শ্রমিকদের যে বেতন দিতে চান মালিকরা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গার্মেন্টস শ্রমিকদের যে বেতন দিতে চান মালিকরা
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে ২২ হাজার টাকা করেছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই মজুরি বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ নিজেদের প্রস্তাব সংশোধন করে। সভার শুরুতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা। কয়েক দফা সংশোধনের পর তা বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকা করা হয়। অন্যদিকে শ্রমিকপক্ষের আগের ৩২ হাজার টাকার প্রস্তাব কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণ করে।

প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিট আলোচনা চলার পরও দুই পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় সভা মুলতবি করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় আবারও সভা শুরু হওয়ার কথা রয়েছে।

সভায় মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুজ্জামান পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, একটি হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দেয়। হাঁস অসুস্থ হয়ে গেলে তার কাছ থেকে প্রতিদিন সোনার ডিম আশা করা যায় না।

অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাবকে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে করেননি শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, মালিকপক্ষ সাধারণত কম প্রস্তাব দিয়ে আলোচনা শুরু করে। তবে মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাব গ্রহণ করেনি।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, মালিকপক্ষের প্রস্তাব এখনই প্রকাশ করা হবে না। শেষ পর্যন্ত বোর্ড যে মজুরি সুপারিশ করবে এবং সরকার যে সিদ্ধান্ত নেবে, মালিকপক্ষ তা বাস্তবায়ন করবে।

তিনি আরও জানান, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা, ছোট ও মাঝারি কারখানার পরিস্থিতি এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবারও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।

উল্লেখ্য, শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়। এরপর ১৬ নভেম্বর তৃতীয় সভার তারিখ নির্ধারণ করা হলেও মালিকপক্ষের প্রস্তাব জমা না পড়ায় তা স্থগিত করা হয়। পরে সোমবার ওই সভা অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের যে বেতন দিতে চান মালিকরা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream