মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিস ইউনিভার্সের সেরা ১৫-তে বাংলাদেশের সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিস ইউনিভার্সের সেরা ১৫-তে বাংলাদেশের সামিরা খান মাহি
মিস ইউনিভার্সের সেরা ১৫-তে বাংলাদেশের সামিরা খান মাহি

২০২৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় শুরু হবে এই আয়োজন। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।

ইতোমধ্যে প্রতিযোগিতার সেরা ১৫-তে জায়গা করে নিয়েছেন মাহি। এখন সবার অপেক্ষা চূড়ান্ত পর্বের ফলাফলের জন্য। ফাইনালে মাহির ভাগ্যে কী আছে, তা জানা যাবে মূল প্রতিযোগিতা শেষেই।

ফাইনালের আগে নিজের অবস্থান নিয়ে মাহি জানিয়েছেন, এবারের প্রতিযোগিতা বেশ কঠিন। কারণ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসাধারণ প্রতিযোগীরা অংশ নিয়েছেন।

মাহির ভাষায়, ‘ভেরি টাফ। জানি না কী অপেক্ষা করছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অসাধারণ সব প্রতিযোগী আছেন। আশা তো করতে পারি। বাকিটা চূড়ান্ত পর্বের পারফরম্যান্সে বোঝা যাবে।’

এখন দেখার বিষয়, চূড়ান্ত পর্বে নিজের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের জন্য কতটা ভালো ফল বয়ে আনতে পারেন সামিরা খান মাহি।

মাহির কথাতেই বোঝা যায়, প্রতিযোগিতাটি কতটা কঠিন। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ও প্রস্তুত প্রতিযোগীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁকে। তবে ফাইনালের আগে নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী হওয়ার মতো কিছু অভিজ্ঞতাও হয়েছে তার। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগটিকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

‘মিস ইউনিভার্স’-এর ন্যাশনাল কস্টিউম পর্বে রবিবার (২২ নভেম্বর) ‘মাদারহুড: এ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ থিমের অনন্য এক পোশাক উপস্থাপন করেন মাহি। সেখানে তিনি মায়ের চিরন্তন ভালোবাসা আর বাংলার ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরেন।  এই থিমের জন্য নেটিজেনদের প্রশংসা কুড়ান অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে মাহি বলেন, ‘আমার পারফরম্যান্সের পর আপনাদের কাছ থেকে যে অসাধারণ ভালোবাসা, প্রশংসা ও সমর্থন পেয়েছি তা সত্যিই আমাকে আবেগাপ্লুত করেছে। বিশ্বের এত বড় একটি মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ গর্বিত।’

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য গত ৮ নভেম্বর রাতে দেশ ছাড়েন মাহি। ১১ নভেম্বর আনুষ্ঠানিক প্যারেড ও পরিচয় পর্বের মধ্য দিয়ে শুরু হয়েছে এই আয়োজন।

বিষয় : মিস ইউনিভার্স সামিরা খান মাহি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সের সেরা ১৫-তে বাংলাদেশের সামিরা খান মাহি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream