পাকিস্তান সফরে গিয়ে লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে সোমবার (২৩ নভেম্বর) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান তিনি।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে গেছেন হাফিজ উদ্দিন আহমেদ। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান সরদার আয়াজ সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সফর করবেন স্পিকার। সফরকালে তিনি ইসলামাবাদ, লাহোর ও করাচি পরিদর্শন করবেন।
মতামত