মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ওয়াশিংটনের চাপে আইসিসির ক্ষমতা সংকুচিত করার উদ্যোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ক্ষমতা ও বিচার করার সুযোগ কমিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মার্ক কারস্টেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি মেনে আইসিসির রোম সংবিধিতে পরিবর্তন আনা হলে আন্তর্জাতিক বিচারব্যবস্থা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এর ফলে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাধর নেতাদের বিচারের আওতায় আনা আরও কঠিন হয়ে যাবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে এসব আশঙ্কার কথা তুলে ধরেন মার্ক কারস্টেন।

তার মতে, এ ধরনের পরিবর্তন হলে আন্তর্জাতিক অপরাধের বিচার করার ক্ষেত্রে আইসিসির ক্ষমতা অনেকটাই কমে যেতে পারে।

নিবন্ধে তিনি উল্লেখ করেন, আইসিসির ১২৫টি সদস্যদেশের মধ্যে কয়েকটি যুক্তরাষ্ট্রের সঙ্গে রোম সংবিধি সংশোধনের বিষয়ে আলোচনায় জড়িয়েছে। ট্রাম্প প্রশাসন আদালতটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আগে সদস্যদেশগুলোকে ছয় মাসের সময় দিয়েছে। এ সময়ের মধ্যে কূটনৈতিক ও আইনি সমাধানে অগ্রগতি দেখানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

কারস্টেনের দাবি, যুক্তরাষ্ট্র চায়, আইসিসির সদস্য নয় এমন কোনও দেশের নাগরিকের বিরুদ্ধে আদালত যেন বিচারিক এখতিয়ার প্রয়োগ করতে না পারে। এমনকি অপরাধ সংঘটিত হলেও ওই ব্যক্তিকে বিচারের আওতায় আনার সুযোগ বন্ধ করতে চায় দেশটি। পাশাপাশি রাষ্ট্রপ্রধানদের বিচারিক দায়মুক্তি দেওয়া এবং ফিলিস্তিন পরিস্থিতিতে আইসিসির তদন্ত বন্ধ করার দাবিও রয়েছে।

লেখকের মতে, এসব দাবি মেনে নেওয়া হলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় স্থানান্তরের অভিযোগে পুতিনের বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়েছে।

অন্যদিকে রোহিঙ্গাদের জোরপূর্বক বিতাড়ন ও নিপীড়নের অভিযোগে মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন আইসিসির কৌঁসুলি।

কারস্টেনের মতে, বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি মিয়ানমারের বিরুদ্ধে আইসিসির বিচারিক এখতিয়ার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে আদালতের ক্ষমতা খর্ব করা হলে মিয়ানমারের সামরিক নেতারাও জবাবদিহির বাইরে থেকে যাওয়ার সুযোগ পাবেন।

তিনি আইসিসির সদস্যদেশগুলোকে যুক্তরাষ্ট্রের এমন চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন। তার সতর্কবার্তা, আন্তর্জাতিক অপরাধের বিচার নিশ্চিত করার ব্যবস্থা দুর্বল হলে ভবিষ্যতে অপরাধ সংঘটনকারীরা আরও উৎসাহিত হতে পারে।

সূত্র: আল-জাজিরা

বিষয় : যুক্তরাষ্ট্র আইসিসি মার্কিন চাপে আইসিসির ক্ষমতা খর্বের চেষ্টা সদস্য দেশগুলোকে সতর্ক করলেন বিশেষজ্ঞ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ওয়াশিংটনের চাপে আইসিসির ক্ষমতা সংকুচিত করার উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ক্ষমতা ও বিচার করার সুযোগ কমিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মার্ক কারস্টেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি মেনে আইসিসির রোম সংবিধিতে পরিবর্তন আনা হলে আন্তর্জাতিক বিচারব্যবস্থা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এর ফলে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাধর নেতাদের বিচারের আওতায় আনা আরও কঠিন হয়ে যাবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে এসব আশঙ্কার কথা তুলে ধরেন মার্ক কারস্টেন।

তার মতে, এ ধরনের পরিবর্তন হলে আন্তর্জাতিক অপরাধের বিচার করার ক্ষেত্রে আইসিসির ক্ষমতা অনেকটাই কমে যেতে পারে।

নিবন্ধে তিনি উল্লেখ করেন, আইসিসির ১২৫টি সদস্যদেশের মধ্যে কয়েকটি যুক্তরাষ্ট্রের সঙ্গে রোম সংবিধি সংশোধনের বিষয়ে আলোচনায় জড়িয়েছে। ট্রাম্প প্রশাসন আদালতটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আগে সদস্যদেশগুলোকে ছয় মাসের সময় দিয়েছে। এ সময়ের মধ্যে কূটনৈতিক ও আইনি সমাধানে অগ্রগতি দেখানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

কারস্টেনের দাবি, যুক্তরাষ্ট্র চায়, আইসিসির সদস্য নয় এমন কোনও দেশের নাগরিকের বিরুদ্ধে আদালত যেন বিচারিক এখতিয়ার প্রয়োগ করতে না পারে। এমনকি অপরাধ সংঘটিত হলেও ওই ব্যক্তিকে বিচারের আওতায় আনার সুযোগ বন্ধ করতে চায় দেশটি। পাশাপাশি রাষ্ট্রপ্রধানদের বিচারিক দায়মুক্তি দেওয়া এবং ফিলিস্তিন পরিস্থিতিতে আইসিসির তদন্ত বন্ধ করার দাবিও রয়েছে।

লেখকের মতে, এসব দাবি মেনে নেওয়া হলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় স্থানান্তরের অভিযোগে পুতিনের বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়েছে।

অন্যদিকে রোহিঙ্গাদের জোরপূর্বক বিতাড়ন ও নিপীড়নের অভিযোগে মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন আইসিসির কৌঁসুলি।

কারস্টেনের মতে, বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি মিয়ানমারের বিরুদ্ধে আইসিসির বিচারিক এখতিয়ার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে আদালতের ক্ষমতা খর্ব করা হলে মিয়ানমারের সামরিক নেতারাও জবাবদিহির বাইরে থেকে যাওয়ার সুযোগ পাবেন।

তিনি আইসিসির সদস্যদেশগুলোকে যুক্তরাষ্ট্রের এমন চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন। তার সতর্কবার্তা, আন্তর্জাতিক অপরাধের বিচার নিশ্চিত করার ব্যবস্থা দুর্বল হলে ভবিষ্যতে অপরাধ সংঘটনকারীরা আরও উৎসাহিত হতে পারে।

সূত্র: আল-জাজিরা

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream