তামিল চলচ্চিত্র জগতে যেন পরিবর্তনের হাওয়া বইছে। একে একে সরে যাচ্ছেন জনপ্রিয় সুপারস্টাররা। থালাপতি বিজয় রাজনীতিতে যোগ দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর চলচ্চিত্র থেকে দূরে সরে গেছেন। অন্যদিকে, কিংবদন্তি অভিনেতা রজনীকান্তও রয়েছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে।
বর্তমানে তামিল সিনেমার অন্যতম বড় সুপারস্টার হিসেবে রয়েছেন অজিত কুমার। তবে অভিনয়ের পাশাপাশি এখন বিদেশের মাটিতে কার রেসিং নিয়েই বেশি ব্যস্ত তিনি।
সম্প্রতি চেন্নাইয়ে সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন অজিত। অনুষ্ঠানে তার পোশাক, সাজসজ্জা ও ব্যক্তিত্ব নজর কেড়েছে অতিথিদের।
এদিকে, সান নিউজের প্রকাশ করা কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। একটি ছবিতে দেখা যায়, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এমএস ধোনি কথা বলছেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি রজনীকান্তের সঙ্গে। অন্য একটি ছবিতে একই ফ্রেমে দেখা গেছে ধোনি, রজনীকান্ত ও অজিত কুমারকে।
তারকাখচিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী নয়নতারা, রাশমিকা মান্দান্না, অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, সিলামবারাসান টিআর এবং পরিচালক লোকেশ কানাগরাজসহ দক্ষিণী বিনোদন জগতের অনেক পরিচিত মুখ।
সব মিলিয়ে অনিরুদ্ধের এই বিবাহোত্তর সংবর্ধনা পরিণত হয়েছিল দক্ষিণী সিনেমা ও ক্রিকেট জগতের তারকাদের এক মিলনমেলায়।
অনুষ্ঠানে সাদা চুলের অজিতের এই লুকটির সঙ্গে দারুণ মানিয়ে গেছে। কেউ কেউ তো এমনও বলছেন, এই কালো স্যুট পরা অবস্থায় তাকে অনেকটা ‘ভারতীয় জেমস বন্ড’-এর মতো দেখাচ্ছে। তার মধ্যে এক সহজাত আভিজাত্য বা ‘স্ব্যাগ’ রয়েছে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
অথচ গত এক দশকে অজিত কুমার যে ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন, তার মতো একজন তারকার উচ্চতার সঙ্গে মোটেও মানানসই নয়। ব্লকবাস্টার ‘মানকাথা’ যা এক দশকেরও বেশি সময় আগে মুক্তি পেয়েছিল, এরপর থেকে অজিত কুমারের ক্যারিয়ারে আর একটিও স্মরণীয় চলচ্চিত্র দেখা যায়নি।
একজন সুপারস্টার, যার অসাধারণ লুক ও আকর্ষণীয় ব্যক্তিত্ব রয়েছে, তাকে অযোগ্য কিছু চলচ্চিত্র নির্মাতার হাতে পড়ে এভাবে অপচয় হতে দেখাটা সত্যিই দুঃখজনক। এই নির্মাতারা তার ভেতরের সেই বিশেষ আভা বা দ্যুতিকে পর্দায় ফুটিয়ে তুলতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
মতামত