মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষের দাবি ২২ হাজার টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়টিও আলোচনায় ছিল।

মালিকপক্ষের তৃতীয় লিখিত প্রস্তাবে চারটি গ্রেডে মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৩৫ হাজার, গ্রেড-২-এ ৩০ হাজার, গ্রেড-৩-এ ২৭ হাজার এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি চেয়েছে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করেছিল। আর শ্রমিকপক্ষ আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব দেয়।

শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিনও কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবারের বৈঠকেও দুই পক্ষ ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ফলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে এখনো চূড়ান্ত সুপারিশ আসেনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষের দাবি ২২ হাজার টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরির বিষয়টিও আলোচনায় ছিল।

মালিকপক্ষের তৃতীয় লিখিত প্রস্তাবে চারটি গ্রেডে মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৩৫ হাজার, গ্রেড-২-এ ৩০ হাজার, গ্রেড-৩-এ ২৭ হাজার এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি চেয়েছে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করেছিল। আর শ্রমিকপক্ষ আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব দেয়।

শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় সেদিনও কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবারের বৈঠকেও দুই পক্ষ ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ফলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে এখনো চূড়ান্ত সুপারিশ আসেনি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream