মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জুড়ীতে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার,৯১ হাজার টাকা জব্দ

ছবি: DNC মৌলভীবাজার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর বসতঘর থেকে ৯১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের মনির মিয়ার কলোনিতে তাঁর নিজ দখলীয় বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার দুলাল মিয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মাকিমপুর গ্রামের আবদু মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম রাজিয়া খাতুন। বর্তমানে তিনি জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই এলাকার মনির মিয়ার কলোনিতে বসবাস করতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,অভিযানে একটি শপিং ব্যাগের ভেতর রাখা দুটি প্লাস্টিকের কৌটা থেকে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কৌটায় ৩০ পিস এবং অপরটিতে ৩৫ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৬ দশমিক ৫ গ্রাম।

এ ছাড়া একই ব্যাগ থেকে ১ হাজার টাকার ৪৭টি, ৫০০ টাকার ৮২টি, ২০০ টাকার ১৬টি এবং ১০০ টাকার ৩টি নোটসহ মোট ৯১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে গ্রেপ্তার দুলাল মিয়ার বিরুদ্ধে জুড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জুড়ীতে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার,৯১ হাজার টাকা জব্দ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর বসতঘর থেকে ৯১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের মনির মিয়ার কলোনিতে তাঁর নিজ দখলীয় বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার দুলাল মিয়া কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মাকিমপুর গ্রামের আবদু মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম রাজিয়া খাতুন। বর্তমানে তিনি জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই এলাকার মনির মিয়ার কলোনিতে বসবাস করতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,অভিযানে একটি শপিং ব্যাগের ভেতর রাখা দুটি প্লাস্টিকের কৌটা থেকে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কৌটায় ৩০ পিস এবং অপরটিতে ৩৫ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৬ দশমিক ৫ গ্রাম।

এ ছাড়া একই ব্যাগ থেকে ১ হাজার টাকার ৪৭টি, ৫০০ টাকার ৮২টি, ২০০ টাকার ১৬টি এবং ১০০ টাকার ৩টি নোটসহ মোট ৯১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে গ্রেপ্তার দুলাল মিয়ার বিরুদ্ধে জুড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream