মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কিশোর মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৬ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে একই মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন সাঈদ খোকন। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক।

শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল করে তার জামিন চান। তাদের দাবি, সাঈদ খোকনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি হয়রানির শিকার হচ্ছেন।

গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালেব। এ ঘটনায় ২৬ আগস্ট তার বাবা ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কিশোর মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৬ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে একই মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন সাঈদ খোকন। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক।

শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল করে তার জামিন চান। তাদের দাবি, সাঈদ খোকনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি হয়রানির শিকার হচ্ছেন।

গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালেব। এ ঘটনায় ২৬ আগস্ট তার বাবা ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream