মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ভাঙ্গা বেড়া ,নেই শৌচাগার-অবহেলায় ধুঁকছে মুন্সিপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা

ছবি: প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে অবস্থিত ভোগডাবুড়ী মুন্সিপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটে জর্জরিত। জরাজীর্ণ শ্রেণিকক্ষ, ভাঙা বেড়া, নেই শৌচাগার ও শিক্ষকদের অফিসকক্ষ। একটি মাত্র কক্ষেই চলছে ১৫৩ শিক্ষার্থীর পাঠদান ও পরীক্ষা। এতে দুর্ভোগ পোহাচ্ছেন চার শিক্ষক ও শিক্ষার্থীরা।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। ডোমার উপজেলার তিনটি ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে এটি অন্যতম।

সরেজমিনে দেখা যায়, একমাত্র শ্রেণিকক্ষটির বেড়া বিভিন্ন স্থানে ভেঙে গেছে। অবকাঠামোও অত্যন্ত নাজুক। শ্রেণিকক্ষের সংকটে একই ঘরে সব শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হচ্ছে। নেই শিক্ষার্থীদের ব্যবহারের জন্য শৌচাগার কিংবা অভিভাবকদের বসার ব্যবস্থা।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটিতে সরকারি স্কুল ফিডিং কার্যক্রম চালু ছিল। তবে বর্তমানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, অনেক কষ্টে তাঁরা মাদ্রাসার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত ছয় মাস ধরে শিক্ষকরা বেতন পাচ্ছেন না। বেতন পেলেও তা অত্যন্ত সামান্য। এরপরও এলাকার শিক্ষার স্বার্থে নানা প্রতিকূলতার মধ্যেও তাঁরা পাঠদান অব্যাহত রেখেছেন।

স্থানীয় অভিভাবকরা জানান, এমন পরিবেশে সন্তানদের পড়াশোনা করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টদায়ক। তাঁরা দ্রুত মাদ্রাসাটির সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইলা সাঈদ তন্বী বলেন, “বিষয়টি আমি অবগত হলাম। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এ ব্যাপারে অবহিত করব। মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা লিখিত আবেদন করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করতে দ্রুত অবকাঠামো সংস্কার, নতুন শ্রেণিকক্ষ ও শৌচাগার নির্মাণের পাশাপাশি শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত করার উদ্যোগ নেওয়া হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভাঙ্গা বেড়া ,নেই শৌচাগার-অবহেলায় ধুঁকছে মুন্সিপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে অবস্থিত ভোগডাবুড়ী মুন্সিপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকটে জর্জরিত। জরাজীর্ণ শ্রেণিকক্ষ, ভাঙা বেড়া, নেই শৌচাগার ও শিক্ষকদের অফিসকক্ষ। একটি মাত্র কক্ষেই চলছে ১৫৩ শিক্ষার্থীর পাঠদান ও পরীক্ষা। এতে দুর্ভোগ পোহাচ্ছেন চার শিক্ষক ও শিক্ষার্থীরা।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। ডোমার উপজেলার তিনটি ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে এটি অন্যতম।

সরেজমিনে দেখা যায়, একমাত্র শ্রেণিকক্ষটির বেড়া বিভিন্ন স্থানে ভেঙে গেছে। অবকাঠামোও অত্যন্ত নাজুক। শ্রেণিকক্ষের সংকটে একই ঘরে সব শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হচ্ছে। নেই শিক্ষার্থীদের ব্যবহারের জন্য শৌচাগার কিংবা অভিভাবকদের বসার ব্যবস্থা।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটিতে সরকারি স্কুল ফিডিং কার্যক্রম চালু ছিল। তবে বর্তমানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, অনেক কষ্টে তাঁরা মাদ্রাসার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত ছয় মাস ধরে শিক্ষকরা বেতন পাচ্ছেন না। বেতন পেলেও তা অত্যন্ত সামান্য। এরপরও এলাকার শিক্ষার স্বার্থে নানা প্রতিকূলতার মধ্যেও তাঁরা পাঠদান অব্যাহত রেখেছেন।

স্থানীয় অভিভাবকরা জানান, এমন পরিবেশে সন্তানদের পড়াশোনা করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টদায়ক। তাঁরা দ্রুত মাদ্রাসাটির সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইলা সাঈদ তন্বী বলেন, “বিষয়টি আমি অবগত হলাম। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এ ব্যাপারে অবহিত করব। মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা লিখিত আবেদন করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করতে দ্রুত অবকাঠামো সংস্কার, নতুন শ্রেণিকক্ষ ও শৌচাগার নির্মাণের পাশাপাশি শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত করার উদ্যোগ নেওয়া হোক।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream