মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করেছেন বিএনপি চেয়ারপারসন ও মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের কারণে হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পরও সেই ভোগান্তি থেকে মুক্তি মেলেনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

পোস্টে মারুফ কামাল খান লেখেন, ছলে-বলে-কৌশলে দেড় দশকেরও বেশি সময় রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছিলেন শেখ হাসিনা। ওই সময়ে তার ও তার সহযোগীদের জুলুম-নির্যাতন, অপপ্রচার, মিথ্যাচার ও নানা ষড়যন্ত্রে অতিষ্ঠ থাকতে হয়েছে। এমনকি বিরোধী দলে থাকার সময়ও তাদের কম হয়রানি করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও লেখেন, ২০২৩ সালের বর্ষা-বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি ভেবেছিলেন, সেই উৎপাতের অবসান হয়েছে। কিন্তু তার ভাষায়, ‘কপালে শান্তি নেই।’

দেশের বর্তমান জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে মারুফ কামাল খান আক্ষেপ প্রকাশ করেন, সংকটের এই সময়েও শেখ হাসিনার জ্বালাতন, যন্ত্রণা ও জুলুম থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।

পোস্টের শেষ বাক্যে ‘আহারে জ্বালানি বেগম!’ লিখে শেখ হাসিনাকে ব্যঙ্গ করার পাশাপাশি নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


শেখ হাসিনা দেশ ছাড়লেও তার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

দেশের জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করেছেন বিএনপি চেয়ারপারসন ও মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের কারণে হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পরও সেই ভোগান্তি থেকে মুক্তি মেলেনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

পোস্টে মারুফ কামাল খান লেখেন, ছলে-বলে-কৌশলে দেড় দশকেরও বেশি সময় রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছিলেন শেখ হাসিনা। ওই সময়ে তার ও তার সহযোগীদের জুলুম-নির্যাতন, অপপ্রচার, মিথ্যাচার ও নানা ষড়যন্ত্রে অতিষ্ঠ থাকতে হয়েছে। এমনকি বিরোধী দলে থাকার সময়ও তাদের কম হয়রানি করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও লেখেন, ২০২৩ সালের বর্ষা-বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি ভেবেছিলেন, সেই উৎপাতের অবসান হয়েছে। কিন্তু তার ভাষায়, ‘কপালে শান্তি নেই।’

দেশের বর্তমান জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে মারুফ কামাল খান আক্ষেপ প্রকাশ করেন, সংকটের এই সময়েও শেখ হাসিনার জ্বালাতন, যন্ত্রণা ও জুলুম থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।

পোস্টের শেষ বাক্যে ‘আহারে জ্বালানি বেগম!’ লিখে শেখ হাসিনাকে ব্যঙ্গ করার পাশাপাশি নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream