মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যেকোনো হাইকমিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যেকোনো হাইকমিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা বাংলাদেশের নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনাসহ পলাতক আসামিরা দেশে ফিরলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে জানিয়ে শামা ওবায়েদ বলেন, তাদের কারাগারে যেতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি বা রিকশা পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৭২ সালের সংবিধানে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেওয়ার বাধ্যবাধকতা নেই।

বিদেশে বাংলাদেশের ৮৪টি মিশনকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে তিনি বলেন, এসব মিশনের যেকোনো একটিতে শেখ হাসিনা গেলে তাকে গ্রেপ্তার করা হবে।

শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলে তাকে গ্রেপ্তারের সক্ষমতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, তিনি কোথায় আছেন, তা কেউ জানেন না। তিনি কোথায় যাবেন, সেটি সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয়।

ভারতের সঙ্গে অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে হত্যাকাণ্ড, গুম ও রক্তপাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে যারা ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন, তাদের বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ১৬ বা ১৭ ডিসেম্বর তিনি দেশে এলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন। এ ধরনের ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার। তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হবেন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া আইন মন্ত্রণালয় দেখছে।

সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আগামী ১৬ ডিসেম্বর তার দেশে ফেরার খবর প্রকাশ করে। এদিকে শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্স বাংলাদেশ সরকারকে ইমেইল করেছিল। প্রতিষ্ঠানটি পরে ওই ইমেইলের জবাব চেয়ে আবারও যোগাযোগ করে।

এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে আত্মগোপনে থাকা অন্য আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, তার ক্ষেত্রেও একই অবস্থান নেওয়া হবে।

রয়টার্সের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, কে কোথায় থেকে কী বলছেন, তা নিয়ে আলোচনা করে সরকারের সময় নষ্ট হচ্ছে। শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত অন্য আসামিদেরও আসামি হিসেবেই বিবেচনা করা হবে বলে পুনর্ব্যক্ত করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

যেকোনো হাইকমিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream