মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নানক-নাছিম-মায়ারা কি ভারতের গোয়েন্দা সংস্থায় নিয়োগ পেয়েছেন: প্রশ্ন রাশেদ খাঁনের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নানক-নাছিম-মায়ারা কি ভারতের গোয়েন্দা সংস্থায় নিয়োগ পেয়েছেন: প্রশ্ন রাশেদ খাঁনের
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের তিন নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম ও মায়ার পেট্রাপোল সীমান্ত পরিদর্শন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। কটাক্ষ করে তিনি জানতে চেয়েছেন, তারা কি ভারতের গোয়েন্দা সংস্থা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন?

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে তিনি লেখেন, বন্দী বিনিময় চুক্তির আওতায় সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা থাকলে আওয়ামী লীগের নেতারা পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে গেলেন কেন? সেই পরিদর্শনের ভিডিও প্রকাশের প্রয়োজনই বা হলো কেন?

রাশেদ খাঁনের বক্তব্য, ভারত যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাই তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ কিংবা এ-সংক্রান্ত সীমান্ত পরিদর্শনের দায়িত্ব ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হওয়ার কথা। তাহলে নানক, নাছিম ও মায়াদের কেন এ কাজ করতে হলো?

এ প্রসঙ্গে ব্যঙ্গ করে তিনি প্রশ্ন করেন, নানক-নাছিম-মায়ারা কি ভারতের নাগরিকত্ব নিয়ে দেশটির গোয়েন্দা সংস্থা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন?

শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তার দাবি, মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। বরং দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে সংঘাতের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

রাশেদ খাঁনের মতে, রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে দেশে ১/১১-এর মতো পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে। তবে এমন পরিস্থিতি তৈরির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষও পাহারার প্রস্তুতি নিয়েছেন।

শেখ হাসিনার নাগরিকত্ব প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি বলেন, ভারত চাইলে শেখ হাসিনাকে নিজেদের নাগরিকত্ব দিয়ে রাখতে পারে। তবে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না।

এ ছাড়া বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নানক-নাছিম-মায়ারা কি ভারতের গোয়েন্দা সংস্থায় নিয়োগ পেয়েছেন: প্রশ্ন রাশেদ খাঁনের

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream