মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উজিরপুরের সিনিয়র সাংবাদিক মহসিন মিয়া লিটনের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উজিরপুরের সিনিয়র সাংবাদিক মহসিন মিয়া লিটনের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

 বরিশালের উজিরপুরের সিনিয়র সাংবাদিক মহসিন মিয়া লিটনের মমতাময়ী মা আনোয়ারা বেগম (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম আব্দুস সাত্তার মিয়ার স্ত্রী। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বাদ আসর বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না মিয়া বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাংবাদিক মহসিন মিয়া লিটনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া শোক প্রকাশ করেছে উজিরপুর রিপোর্টার্স ইউনিটি। শোক জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন মৃধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। মরহুমা উজিরপুর পৌর বিএনপির আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজ মিয়ার দাদি। জানাজার শেষে গুঠিয়া বান্না মিয়া বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

শোক প্রকাশকারীরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


উজিরপুরের সিনিয়র সাংবাদিক মহসিন মিয়া লিটনের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

 বরিশালের উজিরপুরের সিনিয়র সাংবাদিক মহসিন মিয়া লিটনের মমতাময়ী মা আনোয়ারা বেগম (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম আব্দুস সাত্তার মিয়ার স্ত্রী। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বাদ আসর বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না মিয়া বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাংবাদিক মহসিন মিয়া লিটনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া শোক প্রকাশ করেছে উজিরপুর রিপোর্টার্স ইউনিটি। শোক জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মো. মাহফুজুর রহমান মাসুম, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন মৃধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। মরহুমা উজিরপুর পৌর বিএনপির আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজ মিয়ার দাদি। জানাজার শেষে গুঠিয়া বান্না মিয়া বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

শোক প্রকাশকারীরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream