রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জুলাই-আগস্টের হত্যাকাণ্ড: মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই-আগস্টের হত্যাকাণ্ড: মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ
জুলাই-আগস্টের হত্যাকাণ্ড: মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল তাঁর আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।

এ মামলায় মোট সাতজন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে মির্জা আজম ছাড়া বাকি ছয়জনই গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক। এ ছাড়া রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষ থেকে ২ নভেম্বর ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২৬ অক্টোবর তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ওই প্রতিবেদন যাচাই-বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট আন্দোলন দমনের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল। আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন ও পরামর্শ দিয়েছেন। এই সাতজনের বিরুদ্ধেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ এনেছে প্রসিকিউশন।

বিষয় : অপরাধ আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানবতাবিরোধী অপরাধ হত্যাকাণ্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬


জুলাই-আগস্টের হত্যাকাণ্ড: মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল তাঁর আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।

এ মামলায় মোট সাতজন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে মির্জা আজম ছাড়া বাকি ছয়জনই গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক। এ ছাড়া রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষ থেকে ২ নভেম্বর ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২৬ অক্টোবর তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ওই প্রতিবেদন যাচাই-বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট আন্দোলন দমনের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল। আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন ও পরামর্শ দিয়েছেন। এই সাতজনের বিরুদ্ধেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ এনেছে প্রসিকিউশন।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream