শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
জুলাই-আগস্টের হত্যাকাণ্ড: মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

জুলাই-আগস্টের হত্যাকাণ্ড: মির্জা আজমকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল তাঁর আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন।এ মামলায় মোট সাতজন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে মির্জা আজম ছাড়া বাকি ছয়জনই গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক। এ ছাড়া রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। প্রসিকিউশনের পক্ষ থেকে ২ নভেম্বর ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২৬ অক্টোবর তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ওই প্রতিবেদন যাচাই-বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট আন্দোলন দমনের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল। আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন ও পরামর্শ দিয়েছেন। এই সাতজনের বিরুদ্ধেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ এনেছে প্রসিকিউশন।

সাজা বাতিল চেয়ে ইনুর আপিল

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়েছে বলে আজ বুধবার জানিয়েছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, মামলায় ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হয়। তিনটি অভিযোগে তাঁকে সাজা দেওয়া হয়। অভিযোগগুলোর সপক্ষে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ ও তথ্য–উপাত্ত হাজির করতে পারেনি প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। অভিযোগগুলো ফৌজদারি আওতায় পড়ে না। এ সাজা বাতিল চেয়ে আপিল করা হয়েছে। ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় চলতি বছরের ৩০ জুন রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। মামলায় ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি প্রমাণিত হয়। তিনটি অভিযোগেই তাঁকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ঘোষিত রায়ে ট্রাইব্যুনালটির চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছিলেন, তিনটি অভিযোগে সাজা দেওয়া হয়েছে ১০ বছর করে, তাহলে ৩০ বছর হয়। কিন্তু এই সাজা যুগপৎ চলবে। অর্থাৎ সাজা হবে ১০ বছর। এদিকে ইনুর সাজা ১০ বছরের কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন। ৫ অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের এ তথ্য জানান।

সাজা বাতিল চেয়ে ইনুর আপিল
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream