রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে পুকুর থেকে রবিউল হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাহাত (২১) ও সাব্বির মিয়া ওরফে রাব্বি (২০) নামে দুজনকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আড়াইপাড়া গ্রামের একটি ওরস মাহফিলে বন্ধুদের সঙ্গে বাউল গান শুনতে যান রবিউল। সেখানে স্থানীয় তরুণদের সঙ্গে তার বন্ধুদের সংঘর্ষ হয়। একপর্যায়ে হামলার মুখে রবিউল দৌড়ে পালিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর মাহফিলের পাশের একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

নিহত রবিউল উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমিজ রায়হান জানান, এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়েছে। 

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুরে পুকুর থেকে রবিউল হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাহাত (২১) ও সাব্বির মিয়া ওরফে রাব্বি (২০) নামে দুজনকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আড়াইপাড়া গ্রামের একটি ওরস মাহফিলে বন্ধুদের সঙ্গে বাউল গান শুনতে যান রবিউল। সেখানে স্থানীয় তরুণদের সঙ্গে তার বন্ধুদের সংঘর্ষ হয়। একপর্যায়ে হামলার মুখে রবিউল দৌড়ে পালিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর মাহফিলের পাশের একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

নিহত রবিউল উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমিজ রায়হান জানান, এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়েছে। 

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream