মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মানবতার স্বার্থে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান মোদির, পুতিনকে শান্তির বার্তা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মানবতার স্বার্থে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান মোদির, পুতিনকে শান্তির বার্তা
ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, মানবতার স্বার্থে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তির পথে এগিয়ে যাওয়া জরুরি। পাশাপাশি ভবিষ্যতেও যে কোনো শান্তি উদ্যোগে ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতে এসব মন্তব্য করেন মোদি।

পুতিনকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করে মোদি বলেন, যুদ্ধ চলতে থাকলে মানবতা ক্ষতিগ্রস্ত হয়, আর শান্তির প্রতিটি পদক্ষেপ মানুষের জন্য নতুন আশার দুয়ার খুলে দেয়। তিনি বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত থেকে বেরিয়ে এসে শত্রুতা বন্ধ করতে হবে এবং যুদ্ধের ইতি টানার দিকেই সবাইকে এগোতে হবে।

মোদি আরও জানান, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনো কূটনৈতিক প্রচেষ্টাকে ভারত সমর্থন করে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবে।

জবাবে পুতিন ভারতের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাশিয়াও শান্তির পথেই এগোতে চায়।

বৈঠক শেষে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের অগ্রগতি সম্পর্কে মোদিকে অবহিত করেন পুতিন।

রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করলেও ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো এ বর্ণনা মেনে নেয় না।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকে ভারত ও চীন রাশিয়ার জ্বালানি তেলের বড় ক্রেতাদের মধ্যে রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও এই বাণিজ্য রাশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সূত্র: রয়টার্স।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মানবতার স্বার্থে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান মোদির, পুতিনকে শান্তির বার্তা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, মানবতার স্বার্থে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তির পথে এগিয়ে যাওয়া জরুরি। পাশাপাশি ভবিষ্যতেও যে কোনো শান্তি উদ্যোগে ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতে এসব মন্তব্য করেন মোদি।

পুতিনকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করে মোদি বলেন, যুদ্ধ চলতে থাকলে মানবতা ক্ষতিগ্রস্ত হয়, আর শান্তির প্রতিটি পদক্ষেপ মানুষের জন্য নতুন আশার দুয়ার খুলে দেয়। তিনি বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত থেকে বেরিয়ে এসে শত্রুতা বন্ধ করতে হবে এবং যুদ্ধের ইতি টানার দিকেই সবাইকে এগোতে হবে।

মোদি আরও জানান, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যেকোনো কূটনৈতিক প্রচেষ্টাকে ভারত সমর্থন করে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবে।

জবাবে পুতিন ভারতের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাশিয়াও শান্তির পথেই এগোতে চায়।

বৈঠক শেষে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের অগ্রগতি সম্পর্কে মোদিকে অবহিত করেন পুতিন।

রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করলেও ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো এ বর্ণনা মেনে নেয় না।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকে ভারত ও চীন রাশিয়ার জ্বালানি তেলের বড় ক্রেতাদের মধ্যে রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও এই বাণিজ্য রাশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সূত্র: রয়টার্স।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream