মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Bangla FM

গরমে প্রাণজুড়ানো তালের দুই রেসিপি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

গরমে প্রাণজুড়ানো তালের দুই রেসিপি
গরমে প্রাণজুড়ানো তালের দুই রেসিপি

ভাদ্রের তালপাকা গরমে জীবন অতিষ্ঠ। তাই এই গরমে প্রশান্তি দিতে পারে তালের শরবত। তাল দিয়েই তৈরি করে নিন প্রাণজুড়ানো দুই রেসিপি। 

তালের রস ১ কাপ, ঘন করে জ্বাল দেওয়া ঠান্ডা তরল দুধ ২ কাপ, মিষ্টি দই বা ভ্যানিলা আইসক্রিম ৪ টেবিল চামচ, পাকা কলা ১টি, চিনি স্বাদমতো, কাজুবাদাম বা কাঠবাদামকুচি করা, আখরোট সাজানোর জন্য, বরফকুচি প্রয়োজনমতো।

একটি ব্লেন্ডারে তালের রস, ঠান্ডা দুধ, দই বা আইসক্রিম, কলার টুকরা ও চিনি একসঙ্গে নিয়ে নিন। উপকরণগুলো মসৃণ বা স্মুদ না হওয়া পর্যন্ত ভালো করে ব্লেন্ড করুন। এবার গ্লাসে ঢেলে ওপরে বাদামের কুচি, আখরোট এবং বরফকুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

তালের ঘন রস ১ কাপ, ১ লিটার ঘন দুধ জ্বাল দিয়ে আধা লিটার করে নেওয়া, চিনি আধা কাপ, আইসক্রিম তৈরির হেভি ক্রিম ১ কাপ, এলাচির গুঁড়া ১ চা-চামচের ৪ ভাগের ১ ভাগ, যেকোনো বাদামকুচি সাজানোর জন্য, আধা কাপ গরম পানিতে গুলিয়ে নেওয়া জেলাটিন ১ টেবিল চামচ।

এক লিটার তরল দুধ চুলায় দিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিন। ঘন দুধের সঙ্গে তালের রস এবং চিনি বা কনডেন্সড মিল্ক মিশিয়ে দিন। মিশ্রণটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট অনবরত নাড়ুন, যাতে নিচে লেগে না যায়। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে এলাচির গুঁড়া মেশান এবং সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এবার একটি পাত্রে আইসক্রিম তৈরির হেভি ক্রিম বিট করে নিয়ে ঠান্ডা তালের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। এটি কুলফিকে ক্রিমি করবে। এরপর ২ টেবিল চামচ জেলাটিন মেশানো পানি দিন। এবার মিশ্রণটি কুলফি বা আইসক্রিমের মোল্ডে ঢালুন। ওপর থেকে বাদামকুচি ছড়িয়ে দিন। মোল্ডের মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে ৮ থেকে ১০ ঘণ্টা বা সারা রাত রেখে দিন। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন।

বিষয় : ছাপা সংস্করণ লাইফস্টাইল জীবনধারা রেসিপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

গরমে প্রাণজুড়ানো তালের দুই রেসিপি

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভাদ্রের তালপাকা গরমে জীবন অতিষ্ঠ। তাই এই গরমে প্রশান্তি দিতে পারে তালের শরবত। তাল দিয়েই তৈরি করে নিন প্রাণজুড়ানো দুই রেসিপি। 

তালের রস ১ কাপ, ঘন করে জ্বাল দেওয়া ঠান্ডা তরল দুধ ২ কাপ, মিষ্টি দই বা ভ্যানিলা আইসক্রিম ৪ টেবিল চামচ, পাকা কলা ১টি, চিনি স্বাদমতো, কাজুবাদাম বা কাঠবাদামকুচি করা, আখরোট সাজানোর জন্য, বরফকুচি প্রয়োজনমতো।

একটি ব্লেন্ডারে তালের রস, ঠান্ডা দুধ, দই বা আইসক্রিম, কলার টুকরা ও চিনি একসঙ্গে নিয়ে নিন। উপকরণগুলো মসৃণ বা স্মুদ না হওয়া পর্যন্ত ভালো করে ব্লেন্ড করুন। এবার গ্লাসে ঢেলে ওপরে বাদামের কুচি, আখরোট এবং বরফকুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

তালের ঘন রস ১ কাপ, ১ লিটার ঘন দুধ জ্বাল দিয়ে আধা লিটার করে নেওয়া, চিনি আধা কাপ, আইসক্রিম তৈরির হেভি ক্রিম ১ কাপ, এলাচির গুঁড়া ১ চা-চামচের ৪ ভাগের ১ ভাগ, যেকোনো বাদামকুচি সাজানোর জন্য, আধা কাপ গরম পানিতে গুলিয়ে নেওয়া জেলাটিন ১ টেবিল চামচ।

এক লিটার তরল দুধ চুলায় দিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিন। ঘন দুধের সঙ্গে তালের রস এবং চিনি বা কনডেন্সড মিল্ক মিশিয়ে দিন। মিশ্রণটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট অনবরত নাড়ুন, যাতে নিচে লেগে না যায়। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে এলাচির গুঁড়া মেশান এবং সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এবার একটি পাত্রে আইসক্রিম তৈরির হেভি ক্রিম বিট করে নিয়ে ঠান্ডা তালের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। এটি কুলফিকে ক্রিমি করবে। এরপর ২ টেবিল চামচ জেলাটিন মেশানো পানি দিন। এবার মিশ্রণটি কুলফি বা আইসক্রিমের মোল্ডে ঢালুন। ওপর থেকে বাদামকুচি ছড়িয়ে দিন। মোল্ডের মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে ৮ থেকে ১০ ঘণ্টা বা সারা রাত রেখে দিন। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream