দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ের শেষের পর ইরানের ভূখণ্ডে এটিই প্রথম মার্কিন হামলা বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। হামলার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (৩০ আগস্ট) হরমুজ প্রণালির কাছে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানান, হরমুজ প্রণালিতে মাইন বহনকারী রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল ইরানের একটি উৎক্ষেপণ ব্যবস্থা। সেটিকেই হামলার লক্ষ্যবস্তু করা হয়।
হামলার বিষয়টি নিশ্চিত করেছে আইআরজিসিও। বাহিনীটি জানিয়েছে, মার্কিন হামলায় তাদের কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন।
ঘটনার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়ে আইআরজিসি বলেছে, এ হামলার জবাব দেওয়া হবে। হামলাকারী পক্ষকে শাস্তি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরানের এই সামরিক বাহিনী।
হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ তৈরি হয়েছে।
মতামত