সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রোজার পরেই পরীক্ষা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, “সার্বিক পরিস্থিতি ও সব দিক বিবেচনা করেই রোজার পর এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষা পেছানোর কোনো যৌক্তিক কারণ নেই।”

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, দেশের কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে কাজ করছে। এ খাতের বর্তমান দুর্বলতাগুলো সরকারের জানা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষক ঘাটতি পূরণেও সরকার কাজ করছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীনের দীর্ঘ ঐতিহ্য ও বিশ্বজুড়ে বিশেষ সফলতা রয়েছে। চীনের সেই অভিজ্ঞতাকে বাংলাদেশে কীভাবে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই তাদের আমন্ত্রণে এ সফরটি অনুষ্ঠিত হয়েছে।”

তিনি আরও জানান, দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের শিক্ষায় তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দেশে কর্মরত চীনা প্রতিষ্ঠানগুলোতে দক্ষ দেশীয় জনবল সরবরাহ নিশ্চিত করতে এবং কারিগরি শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতেই সরকার এ কৌশল গ্রহণ করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী রোজার পরেই পরীক্ষা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, “সার্বিক পরিস্থিতি ও সব দিক বিবেচনা করেই রোজার পর এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষা পেছানোর কোনো যৌক্তিক কারণ নেই।”

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, দেশের কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে কাজ করছে। এ খাতের বর্তমান দুর্বলতাগুলো সরকারের জানা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষক ঘাটতি পূরণেও সরকার কাজ করছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় চীনের দীর্ঘ ঐতিহ্য ও বিশ্বজুড়ে বিশেষ সফলতা রয়েছে। চীনের সেই অভিজ্ঞতাকে বাংলাদেশে কীভাবে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই তাদের আমন্ত্রণে এ সফরটি অনুষ্ঠিত হয়েছে।”

তিনি আরও জানান, দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের শিক্ষায় তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দেশে কর্মরত চীনা প্রতিষ্ঠানগুলোতে দক্ষ দেশীয় জনবল সরবরাহ নিশ্চিত করতে এবং কারিগরি শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতেই সরকার এ কৌশল গ্রহণ করেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream