ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ে করেছেন। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ (Got Married) লাইফ ইভেন্ট যুক্ত করার পর থেকেই তাকে ঘিরে তৈরি হয় জল্পনা-কল্পনা। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমের কাছে নিজের বিয়ের খবরটি নিশ্চিত করেন এই অভিনেত্রী নিজেই।
মিষ্টি জান্নাত জানান, তার স্বামী একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ের পাশাপাশি মিডিয়ার সাথেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। বিয়েটি বাংলাদেশেই সম্পন্ন হয়েছে এবং এটি সম্পূর্ণ প্রেমের বিয়ে ছিল বলেও নিশ্চিত করেছেন তিনি।
তবে বিয়ের বিস্তারিত তথ্য নিয়ে আপাতত ‘সাসপেন্স’ বজায় রাখতে চান এই তারকা। স্বামীর নাম,পরিচয়, প্রেমের শুরু কিংবা আকদ অনুষ্ঠানের সুনির্দিষ্ট তারিখ—এর কোনো কিছুই এখনই প্রকাশ্যে আনতে রাজি হননি তিনি। তার ভাষ্যমতে, সব তথ্য একবারে জানিয়ে দিলে দর্শকদের আগ্রহ বা রহস্যের জায়গাটি আর থাকবে না। সময় হলে সুবিধাজনক মুহূর্তে স্বামীকে সবার সামনে নিয়ে আসবেন বলে জানান মিষ্টি।
মতামত