সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নতুন তালিকায় যুক্ত করা হয়েছে। বর্তমানে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন। আগের হিসাবের তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুসারে খসড়া তালিকা প্রকাশের পর নির্দিষ্ট প্রক্রিয়ায় দাবি, আপত্তি ও সংশোধনের সুযোগ রাখা হয়। এ জন্য যথাক্রমে ফরম-৬, ফরম-৭ এবং ফরম-৮ ব্যবহার করা হয়।

ইসির নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর ২৪ আগস্ট পর্যন্ত তালিকায় দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নেওয়া হয়। এসব আবেদন যাচাই-বাছাই করে ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়। পরবর্তী সময়ে সিদ্ধান্তগুলো ২৮ আগস্টের মধ্যে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সব প্রক্রিয়া শেষে সোমবার চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। নভেম্বর থেকে ধাপে ধাপে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোর ভোট আয়োজনের কথা ভাবছে কমিশন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নতুন তালিকায় যুক্ত করা হয়েছে। বর্তমানে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন। আগের হিসাবের তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুসারে খসড়া তালিকা প্রকাশের পর নির্দিষ্ট প্রক্রিয়ায় দাবি, আপত্তি ও সংশোধনের সুযোগ রাখা হয়। এ জন্য যথাক্রমে ফরম-৬, ফরম-৭ এবং ফরম-৮ ব্যবহার করা হয়।

ইসির নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর ২৪ আগস্ট পর্যন্ত তালিকায় দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নেওয়া হয়। এসব আবেদন যাচাই-বাছাই করে ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়। পরবর্তী সময়ে সিদ্ধান্তগুলো ২৮ আগস্টের মধ্যে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সব প্রক্রিয়া শেষে সোমবার চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। নভেম্বর থেকে ধাপে ধাপে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোর ভোট আয়োজনের কথা ভাবছে কমিশন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream