সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, তা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদকের বিস্তার ঠেকানো এবং নিরাপদ ও সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন।

মাদককে দেশের বড় সামাজিক সমস্যাগুলোর একটি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মাদক ছড়িয়ে পড়ার সঙ্গে বিভিন্ন ধরনের অপরাধের প্রবণতাও বাড়ে। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দিতে হবে।

কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতেও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি। তার ভাষ্য, ফ্যাসিবাদী সরকারের সময়ে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছিল এবং এর ক্ষতিকর প্রভাব এখনো সমাজে রয়েছে। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজের অন্যান্য অংশকে একযোগে কাজ করতে হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের সেবা ও সুশাসন প্রতিষ্ঠাই প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শনকে সামনে রেখে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে।

সভায় পরিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। নদী দূষণ রোধ, শিল্পকারখানার বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা এবং নগর এলাকার পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমের সঙ্গে পরিবেশ রক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব পক্ষকেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream