রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

১১ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন, গেজেট প্রকাশ ইসির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

১১ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন, গেজেট প্রকাশ ইসির
ছবি: সংগৃহীত

দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত কয়েকটি উপজেলা ও ইউনিয়নকে সংশ্লিষ্ট সংসদীয় আসনের সঙ্গে যুক্ত করেই এ পরিবর্তন আনা হয়েছে। তবে প্রশাসনিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সমন্বয় করতেই এ সংশোধন, এতে আসনগুলোর বাস্তব ভৌগোলিক সীমানায় বড় কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে ইসি।

রোববার (৩০ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

সীমানা সংশোধন করা আসনগুলো হলো: ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

এর মধ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ঠাকুরগাঁও সদর উপজেলার পাশাপাশি নতুন গঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বগুড়া-২ আসনে শিবগঞ্জের সঙ্গে যুক্ত হয়েছে নতুন মোকামতলা উপজেলা। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁওয়ের সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন যুক্ত হয়েছে। আর ওই ইউনিয়ন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের সঙ্গে বাঙ্গরা উপজেলা, চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে ফটিকছড়ি উত্তর উপজেলা এবং কক্সবাজার-১ আসনে নতুন মাতারমুহুরি উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসি সংশ্লিষ্টরা বলছেন, নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের কারণে প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংসদীয় আসনের সীমানা সামঞ্জস্য করতেই এই গেজেট প্রকাশ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ৩০ আগস্ট ২০২৬

১১ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন, গেজেট প্রকাশ ইসির

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত কয়েকটি উপজেলা ও ইউনিয়নকে সংশ্লিষ্ট সংসদীয় আসনের সঙ্গে যুক্ত করেই এ পরিবর্তন আনা হয়েছে। তবে প্রশাসনিক কাঠামোর পরিবর্তনের সঙ্গে সমন্বয় করতেই এ সংশোধন, এতে আসনগুলোর বাস্তব ভৌগোলিক সীমানায় বড় কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে ইসি।

রোববার (৩০ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

সীমানা সংশোধন করা আসনগুলো হলো: ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

এর মধ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ঠাকুরগাঁও সদর উপজেলার পাশাপাশি নতুন গঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

বগুড়া-২ আসনে শিবগঞ্জের সঙ্গে যুক্ত হয়েছে নতুন মোকামতলা উপজেলা। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁওয়ের সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন যুক্ত হয়েছে। আর ওই ইউনিয়ন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের সঙ্গে বাঙ্গরা উপজেলা, চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে ফটিকছড়ি উত্তর উপজেলা এবং কক্সবাজার-১ আসনে নতুন মাতারমুহুরি উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসি সংশ্লিষ্টরা বলছেন, নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের কারণে প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংসদীয় আসনের সীমানা সামঞ্জস্য করতেই এই গেজেট প্রকাশ করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream