রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

গুম প্রতিরোধে দাবি নিয়ে সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

গুম প্রতিরোধে দাবি নিয়ে সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন দাবি নিয়ে সংসদ ভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর বাংলামোটর থেকে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এই পদযাত্রা শুরু হয়। কর্মসূচি শেষে সংসদ ভবনে গিয়ে স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

জোটের নেতারা জানান, স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে থাকা সুপারিশগুলো কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে। পাশাপাশি বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদা ও তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় স্বীকৃতি ও সহায়তার দাবিও তুলে ধরা হবে।

পদযাত্রায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, এবি পার্টি, এনসিপিসহ জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে বিকেল ৩টার দিকে বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান সভাপতিত্ব করেন। বক্তারা গুম প্রতিরোধে বিদ্যমান উদ্যোগকে আইনি কাঠামোয় রূপ দেওয়ার দাবি জানান।

সমাবেশের সমাপনী বক্তব্যে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বলেন, পদযাত্রা সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। এরপর একটি প্রতিনিধিদল স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ৩০ আগস্ট ২০২৬

গুম প্রতিরোধে দাবি নিয়ে সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন দাবি নিয়ে সংসদ ভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর বাংলামোটর থেকে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এই পদযাত্রা শুরু হয়। কর্মসূচি শেষে সংসদ ভবনে গিয়ে স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

জোটের নেতারা জানান, স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে থাকা সুপারিশগুলো কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে। পাশাপাশি বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদা ও তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় স্বীকৃতি ও সহায়তার দাবিও তুলে ধরা হবে।

পদযাত্রায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, এবি পার্টি, এনসিপিসহ জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে বিকেল ৩টার দিকে বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান সভাপতিত্ব করেন। বক্তারা গুম প্রতিরোধে বিদ্যমান উদ্যোগকে আইনি কাঠামোয় রূপ দেওয়ার দাবি জানান।

সমাবেশের সমাপনী বক্তব্যে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বলেন, পদযাত্রা সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। এরপর একটি প্রতিনিধিদল স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream