রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

দেশে ফিরছেন মির্জা আব্বাস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

দেশে ফিরছেন মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দেশে ফেরার বিষয়ে ইতিবাচক মত দেওয়ার পরই তিনি ফেরার সিদ্ধান্ত নেন।

চলতি বছরের ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিন রাতেই তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানে চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে গত ১৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। এতদিন সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।

বিদেশে চিকিৎসাধীন অবস্থাতেই গত ১ আগস্ট সরকার মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেয়। স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ৩০ আগস্ট ২০২৬

দেশে ফিরছেন মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream