রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে: ইশরাক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে: ইশরাক
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, একাত্তরে হানাদার বাহিনী যেভাবে হত্যা ও নির্যাতন চালিয়েছিল, বিগত ফ্যাসিবাদী সরকারও জনগণের ওপর একই ধরনের দমন-পীড়নের পথ বেছে নিয়েছিল। তার দাবি, ভিন্নমত বা প্রতিবাদ করলেই অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হতো এবং এ কাজে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়েছিল।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবার দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে রয়েছে। তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং বর্তমান সরকার সব সময় এসব পরিবারের পাশে থাকবে।

তিনি জানান, গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার কথা জানান প্রতিমন্ত্রী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ৩০ আগস্ট ২০২৬

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে: ইশরাক

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, একাত্তরে হানাদার বাহিনী যেভাবে হত্যা ও নির্যাতন চালিয়েছিল, বিগত ফ্যাসিবাদী সরকারও জনগণের ওপর একই ধরনের দমন-পীড়নের পথ বেছে নিয়েছিল। তার দাবি, ভিন্নমত বা প্রতিবাদ করলেই অনেককে বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হতো এবং এ কাজে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়েছিল।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবার দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে রয়েছে। তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং বর্তমান সরকার সব সময় এসব পরিবারের পাশে থাকবে।

তিনি জানান, গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার কথা জানান প্রতিমন্ত্রী।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream