জামালপুরে আওয়ামী লীগের চার নেতাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। তারা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জাবিনের আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
রোববার (৩০ আগস্ট) দুপুরে আদালত ওই আদেশ দেয়।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক শ্রী নারায়ণ চন্দ্র পাল রানা,
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী টিপু সুলতান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, আল আমিন ও
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ মাহফুজ রুদ্র।
জানা গেছে, তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর তারা আদালতে সারেন্ডার করে জামিনের আবেদন করেন।
মতামত