বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ ও ডোপ টেস্টের সিদ্ধান্ত

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ এবং ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছে পুলিশ।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

​সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, এ নৃশংস হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ ও প্রকৃত অপরাধীদের সনাক্ত করতে তদন্ত কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। গ্রেপ্তার হওয়া দুই আসামির অপরাধে যুক্ত থাকার বিষয়টি শতভাগ নিশ্চিত করতে এবং ঘটনার সুনির্দিষ্ট আলামত মেলানোর লক্ষ্যেই ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঘটনার সময় আসামিরা কোনো প্রকার মাদকাশক্ত ছিল কি না, তা যাচাই করতেই এই ডোপ টেস্ট করা হবে।

​সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মামলার সার্বিক অগ্রগতি নিয়ে পুলিশ কমিশনার বলেন, অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ ও ডোপ টেস্টের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ এবং ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছে পুলিশ।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

​সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, এ নৃশংস হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ ও প্রকৃত অপরাধীদের সনাক্ত করতে তদন্ত কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। গ্রেপ্তার হওয়া দুই আসামির অপরাধে যুক্ত থাকার বিষয়টি শতভাগ নিশ্চিত করতে এবং ঘটনার সুনির্দিষ্ট আলামত মেলানোর লক্ষ্যেই ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ঘটনার সময় আসামিরা কোনো প্রকার মাদকাশক্ত ছিল কি না, তা যাচাই করতেই এই ডোপ টেস্ট করা হবে।

​সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মামলার সার্বিক অগ্রগতি নিয়ে পুলিশ কমিশনার বলেন, অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream