বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির ঘটনায় দুর্নীতির অভিযোগে করা ১৫ মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান মামলাগুলোর রায় ঘোষণা করেন।
২০০৭ সালে সরকারি বাড়ি বিক্রির ঘটনায় রাষ্ট্রের প্রায় ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতির অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে পৃথক ১৫টি মামলা করা হয়েছিল।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এসব মামলায় আদালত তাকে খালাস দেন।
মতামত