বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত রাখা এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেছে বিরোধী দল।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে জাতীয় সংসদ কক্ষ থেকে এই ওয়াকআউটের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
অধিবেশনে তিনি বলেন, "সংসদে জনগুরুত্বপূর্ণ একাধিক বিষয় থাকা সত্ত্বেও অধিবেশনের শুরুতেই কয়েকটি বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া হাতে নেওয়া হচ্ছে। তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোটের রায় মেনে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করা।"
তিনি আরও অভিযোগ করেন যে, সরকারি দল ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন না করে সময়ক্ষেপণ করছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই বিরোধী দল অধিবেশন থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
মতামত