বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে স্পিকার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে স্পিকার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদে একে অপরকে কথা বলার সুযোগ না দেওয়ার প্রবণতা গণতন্ত্র ও সংসদীয় সংস্কৃতির জন্য ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার সময় স্পিকার বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক ধারা বজায় রাখার দায়িত্ব সব সংসদ সদস্যের। তিনি সবাইকে সংসদের কার্যপ্রণালি বিধি মেনে চলার আহ্বান জানান।

স্পিকার বলেন, সংসদে নিয়ম-নীতি মানা না হলে এবং বারবার শৃঙ্খলা ভঙ্গ হলে এই সংসদের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে পারে।

এর আগে কুমিল্লা-৪ আসনের এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি বুঝতে পারেননি সেটি প্রশ্ন নাকি পল্টনের কোনো বক্তৃতা। এ মন্তব্যের পরপরই অধিবেশনে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়।

বিরোধীদলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানানো হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশের দাবি তোলেন।

পরে স্পিকার উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংসদ হলো যুক্তি ও আলোচনার জায়গা। শব্দ ও হট্টগোল করে কারও কথা বলার অধিকার কেড়ে নেওয়া যাবে না। অতীতের নানা খারাপ অভিজ্ঞতার তুলনায় বর্তমান সংসদকে আরও কার্যকর করতে সবাইকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে স্পিকার

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream