বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নীলফামারীর ডোমারে মাদক বিক্রির সময় মাদক কারবারি আটক

নীলফামারীর ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে মাদক বিক্রির অভিযোগে সামিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আটক সামিউল ইসলাম চিলাহাটির নিজ ভোগডাবুড়ী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালামের ছেলে।

ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মমিনুল ইসলাম জানান, পরিষদের কাজের ফাঁকে বাইরে বের হলে তিনি কথিত মাদক কারবারি শুকরুকে দেখতে পান। তাকে জিজ্ঞাসা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে সামিউল ইসলামকে দেখতে পেয়ে শুকরুর সঙ্গে তার কী কাজ—এমন প্রশ্ন করলে সামিউলও পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে তল্লাশি করা হলে তার পকেট থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

পরে মমিনুল ইসলাম ইউনিয়ন পরিষদের অন্যান্য গ্রাম পুলিশ সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সামিউলকে আটক করেন। এরপর চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রাম পুলিশের কাছ থেকে হেফাজতে নেয়।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গ্রাম পুলিশের কাছ থেকে সামিউল ইসলামকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এজাহার দাখিলসহ মামলার জন্য তাকে ডোমার থানায় পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নীলফামারীর ডোমারে মাদক বিক্রির সময় মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলার ১ নম্বর ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে মাদক বিক্রির অভিযোগে সামিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আটক সামিউল ইসলাম চিলাহাটির নিজ ভোগডাবুড়ী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালামের ছেলে।

ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মমিনুল ইসলাম জানান, পরিষদের কাজের ফাঁকে বাইরে বের হলে তিনি কথিত মাদক কারবারি শুকরুকে দেখতে পান। তাকে জিজ্ঞাসা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে সামিউল ইসলামকে দেখতে পেয়ে শুকরুর সঙ্গে তার কী কাজ—এমন প্রশ্ন করলে সামিউলও পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে তল্লাশি করা হলে তার পকেট থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

পরে মমিনুল ইসলাম ইউনিয়ন পরিষদের অন্যান্য গ্রাম পুলিশ সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সামিউলকে আটক করেন। এরপর চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রাম পুলিশের কাছ থেকে হেফাজতে নেয়।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গ্রাম পুলিশের কাছ থেকে সামিউল ইসলামকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এজাহার দাখিলসহ মামলার জন্য তাকে ডোমার থানায় পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream