লক্ষ্মীপুরে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: সবুজ (৩৮) ১৪ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছে র্যাব-১১ হাতে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে ঢাকার জেলার বনানী পুলিশ বক্সের সামনে থেকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের মন্ডল গ্রামের আবুল কালামের পুত্র।
এ ব্যাপারে র্যাব-১১ নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু২৬ আগষ্ট (বুধবার) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিগত ২০০৮ সালে লক্ষ্মীপুর সদর থানা মামলা নং-২০ নারী শিশু নির্যাতন দমন আইনে ২০১২ সালে আদালত মামলার রায়ে মো: সবুজ কে পৃথক পৃথক ধারায় ১৫ বছরের কারাদন্ড প্রদান করার আদেশ দেন। মামলা রায়ের পর থেকে বিগত ১৪ বছর পলাতক থাকার পর র্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা জেলার বনানী থেকে গ্রেফতার করে। পরে তাকে ঢাকার বিমানবন্দর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।
মতামত