বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শিক্ষার উন্নয়ন হলে দেশের সব ক্ষেত্রেই উন্নয়ন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

| ফটো কার্ড

শিক্ষার উন্নয়ন হলে দেশের সব ক্ষেত্রেই উন্নয়ন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জাহিদুল ইসলাম সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, জাতির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নের চেয়েও শিক্ষার উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার মান ভালো হলে দেশের অন্য সব ক্ষেত্রেও উন্নয়ন করা সম্ভব।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নিজেদের ছেলে-মেয়েদের পড়াশোনার প্রতিও গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের আগে নিজে পড়াশোনা ও জ্ঞানচর্চা করতে হবে, এরপর শিক্ষার্থীদের শেখাতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত মেধার চর্চা করতে হবে।

মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরে দেশের অর্থনীতি, শিক্ষা ও অন্যান্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এসব খাত আবার ভালো অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়েও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৫ আগস্ট) টাঙ্গাইলের সখিপুর উপজেলা হলরুমে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এবং সখিপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কবির হাসান ও প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইনসহ অন্যরা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

শিক্ষার উন্নয়ন হলে দেশের সব ক্ষেত্রেই উন্নয়ন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

জাহিদুল ইসলাম সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, জাতির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নের চেয়েও শিক্ষার উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার মান ভালো হলে দেশের অন্য সব ক্ষেত্রেও উন্নয়ন করা সম্ভব।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নিজেদের ছেলে-মেয়েদের পড়াশোনার প্রতিও গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের আগে নিজে পড়াশোনা ও জ্ঞানচর্চা করতে হবে, এরপর শিক্ষার্থীদের শেখাতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত মেধার চর্চা করতে হবে।

মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরে দেশের অর্থনীতি, শিক্ষা ও অন্যান্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এসব খাত আবার ভালো অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়েও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৫ আগস্ট) টাঙ্গাইলের সখিপুর উপজেলা হলরুমে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এবং সখিপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কবির হাসান ও প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইনসহ অন্যরা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream