সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বৈধপথে বিদেশ গেলে রাষ্ট্র পাশে থাকবে, অবৈধদের দায়িত্ব নেবে না: সুনামগঞ্জে প্রবাসী কল্যাণমন্ত্রী

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বৈধপথে বিদেশ গেলে রাষ্ট্র পাশে থাকবে, অবৈধদের দায়িত্ব নেবে না: সুনামগঞ্জে প্রবাসী কল্যাণমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি: বিদেশ যাওয়ার স্বপ্ন অন্যায় নয়, তবে অবৈধ পথে জীবন ঝুঁকিতে ফেলে সাগর পাড়ি দেওয়া স্পষ্ট অন্যায় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বৈধপথে বিদেশে গিয়ে কোন সমস্যায় পড়লে রাষ্ট্র সবসময় পাশে দাঁড়াবে, কিন্তু অবৈধপথে গমনে বিপদে পড়লে রাষ্ট্র তার দায় নেবে না।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত 'নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সুনামগঞ্জের তিনটি উপজেলার আটজন যুবক অবৈধভাবে লিবিয়া থেকে ট্রলারে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার ঘটনায় গভীর অনুশোচনা ও দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। আগামীতে দালালের খপ্পরে পড়ে কোনো যুবক যেন এমন জীবনের ঝুঁকি না নেন, সেজন্য আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও আশ্বস্ত করে বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ইউরোপের বিভিন্ন দেশের ইতিবাচক আলোচনা হয়েছে এবং তারা বাংলাদেশ থেকে বৈধ উপায়ে নতুন শ্রমিক নিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিললুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার এবিএম জারিক হোসেন।

সভা শেষে সন্ধ্যায় জেলা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে পৃথক এক সৌজন্য ও সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।

বিষয় : প্রবাসী কল্যাণমন্ত্রী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বৈধপথে বিদেশ গেলে রাষ্ট্র পাশে থাকবে, অবৈধদের দায়িত্ব নেবে না: সুনামগঞ্জে প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জ প্রতিনিধি: বিদেশ যাওয়ার স্বপ্ন অন্যায় নয়, তবে অবৈধ পথে জীবন ঝুঁকিতে ফেলে সাগর পাড়ি দেওয়া স্পষ্ট অন্যায় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বৈধপথে বিদেশে গিয়ে কোন সমস্যায় পড়লে রাষ্ট্র সবসময় পাশে দাঁড়াবে, কিন্তু অবৈধপথে গমনে বিপদে পড়লে রাষ্ট্র তার দায় নেবে না।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত 'নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সুনামগঞ্জের তিনটি উপজেলার আটজন যুবক অবৈধভাবে লিবিয়া থেকে ট্রলারে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার ঘটনায় গভীর অনুশোচনা ও দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। আগামীতে দালালের খপ্পরে পড়ে কোনো যুবক যেন এমন জীবনের ঝুঁকি না নেন, সেজন্য আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও আশ্বস্ত করে বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ইউরোপের বিভিন্ন দেশের ইতিবাচক আলোচনা হয়েছে এবং তারা বাংলাদেশ থেকে বৈধ উপায়ে নতুন শ্রমিক নিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিললুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার এবিএম জারিক হোসেন।

সভা শেষে সন্ধ্যায় জেলা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে পৃথক এক সৌজন্য ও সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream