বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সাংবাদিকদের নিরাপত্তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাংবাদিকদের নিরাপত্তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের নিরাপত্তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না। বরং সংবাদমাধ্যমকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখাও সরকারের লক্ষ্য।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘উইমেন্স জার্নালিস্ট ফোরাম’-এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনলাইন পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমের নিবন্ধন এবং পরিচয় নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। কে প্রকৃত সাংবাদিক এবং কোন গণমাধ্যম নিবন্ধিত, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। তবে সাংবাদিকদের পরিচয় যাচাই বা গণমাধ্যমের শৃঙ্খলা নিশ্চিত করতে গিয়ে যেন কারও বাকস্বাধীনতা বাধাগ্রস্ত না হয়, সেদিকেও সরকার নজর রাখছে। এ ক্ষেত্রে স্বাধীনতা ও নিয়মের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।

নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী সাংবাদিকদের এগিয়ে নিতে সরকার আন্তরিক। উইমেন্স জার্নালিস্ট ফোরাম নিবন্ধন পাওয়ায় সংগঠনটির সদস্যদের অভিনন্দন জানান তিনি।

এ ছাড়া সংগঠনটির আর্থিক সহায়তা, নিজস্ব কার্যালয়, পত্রিকা ও ম্যাগাজিনের তালিকাভুক্তি এবং সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সমস্যা সমাধানে সরকার ইতিবাচক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, একটি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে শক্তিশালী আর্থিক ভিত্তি জরুরি। মন্ত্রণালয় থেকে সরাসরি অর্থ বরাদ্দের ক্ষেত্রে কিছু বিধিবিধান ও প্রক্রিয়াগত সীমাবদ্ধতা থাকলেও ফোরামের তহবিলের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

গণমাধ্যমকর্মীদের বর্তমান সংকট তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ দেওয়ায় নিয়মিত বেতন-ভাতা পরিশোধে জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে ঢাকার বাইরের মফস্বল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও আর্থিক সংকট অত্যন্ত উদ্বেগজনক। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের নিজস্ব অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি এবং সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম, আর্থিক সংকট, নিজস্ব কার্যালয়ের প্রয়োজনীয়তা এবং নারী সাংবাদিকদের পেশাগত নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। তথ্যমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বিষয় : গণমাধ্যম সরকার সাংবাদিক তথ্যমন্ত্রী সংবাদমাধ্যম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের নিরাপত্তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream