বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রাণিসম্পদ খাতের সেরাদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রাণিসম্পদ খাতের সেরাদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রাণিসম্পদ খাতের সেরাদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী তারেক রহমান আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন।

সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এবার মোট ২৩টি পদক দেওয়া হয়েছে। এর মধ্যে আটটি স্বর্ণপদক এবং ১৫টি রৌপ্যপদক। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এই পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে তাদের অবদান দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই স্বীকৃতি শুধু বিজয়ীদের নয়, বরং দেশের লাখো উদ্যোক্তা, গবেষক এবং এ খাতের সঙ্গে যুক্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে।

প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিকল্প নেই। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।

অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


প্রাণিসম্পদ খাতের সেরাদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী তারেক রহমান আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন।

সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এবার মোট ২৩টি পদক দেওয়া হয়েছে। এর মধ্যে আটটি স্বর্ণপদক এবং ১৫টি রৌপ্যপদক। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এই পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে তাদের অবদান দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই স্বীকৃতি শুধু বিজয়ীদের নয়, বরং দেশের লাখো উদ্যোক্তা, গবেষক এবং এ খাতের সঙ্গে যুক্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে।

প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিকল্প নেই। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।

অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream