বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মনোহরদীতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

 "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই  প্রতিপাদ্যে নরসিংদীর মনোহরদীতে জাতীয় প্রাণীসম্পদ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে এ উপলক্ষে একটি র‍্যালি  অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। 

র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মাহফুজ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান।  এসময় নির্বাহী কর্মকর্তা বলেন, খামারীদের উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সেবার প্রসার এবং বাজারজাতকরণে নতুন প্রযুক্তির  ব্যবহার খামারখাতে বিপ্লব ঘটাবে। সরকার বিভিন্ন সময় খামারিদের উন্নয়নে প্রণোদনা ও বিভিন্ন রকম সহায়তা প্রদান করে আসছে।

এসময় মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল হান্নান,মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও খামারীরা উপস্থিত ছিলেন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মনোহরদীতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

 "রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই  প্রতিপাদ্যে নরসিংদীর মনোহরদীতে জাতীয় প্রাণীসম্পদ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে এ উপলক্ষে একটি র‍্যালি  অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। 

র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মাহফুজ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান।  এসময় নির্বাহী কর্মকর্তা বলেন, খামারীদের উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সেবার প্রসার এবং বাজারজাতকরণে নতুন প্রযুক্তির  ব্যবহার খামারখাতে বিপ্লব ঘটাবে। সরকার বিভিন্ন সময় খামারিদের উন্নয়নে প্রণোদনা ও বিভিন্ন রকম সহায়তা প্রদান করে আসছে।

এসময় মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল হান্নান,মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও খামারীরা উপস্থিত ছিলেন। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream