রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি:
সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে আজ বিকেলে নাভারণ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শার্শা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাভারন বাজারের বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে নাভারণ সাতক্ষীরা মোড়ে পথ সভার মধ্যদিয়ে মিছিল ও সমাবেশ শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু, সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সহ-সভাপতি জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু ও আনোয়ার হোসেন বাবু।
এছাড়া উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ; বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম; উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান; ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন মন্ডল,
নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নুরুল আলম আতা, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুনছুর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মেম্বার।
যশোর জেলা কৃষকদলের সদস্য মতিয়ার রহমান মতিন, আলমগীর হোসেন টিপু, আলমগীর হোসেন, যশোর জেলা তাঁতীদলের সদস্য শফি ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এম শাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহরাব হোসেন ও সদস্য সচিব বদিউজ্জামান বদি, উপজেলা ওলামা দলের সভাপতি আঃ হান্নান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম।
শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, জিল্লুর রহমান জাহিদ, শহিদুল ইসলাম শহিদ, আওরঙ্গজেব, মোজাফফর উদ্দীন, সাইফুল আলম পিন্টু, জিয়াউর রহমান জিয়া ও আঃ রশিদ এবং আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন আলাল, আজগার আলী, হাবিবুর রহমান হাবিব ও খায়রুজ্জামান সোহাগ।
শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াছি উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি ও আহ্বায়ক কমিটির সদস্য মোখলেচুর রহমান।
শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আহম্মাদ আলী সোহাগ, আহ্বায়ক কমিটির সদস্য মহিনুর রহমান ও পিয়াস মাহমুদ এবং নাভারণ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি আবুল হাসান জহির সমাবেশে নেতৃবৃন্দ দেশের চলমান পরিস্থিতিতে নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত