বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফরিদুর রেজা সাগরের সঙ্গে নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সাদী-উজ-জামানের সৌহার্দ্যপূর্ণ ব্যবসায়িক বৈঠক


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফরিদুর রেজা সাগরের সঙ্গে নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সাদী-উজ-জামানের সৌহার্দ্যপূর্ণ ব্যবসায়িক বৈঠক

দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত শিশু সাহিত্যিক ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রজা সাগরের সঙ্গে নতুনধরা গ্রুপের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামানের এক সফল ও গঠনমূলক ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার চ্যানেল আই-এর তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক ব্যবসায়িক সম্ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, সহযোগিতার নতুন ক্ষেত্র এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। 

আলোচনায় ফরিদুর রেজা সাগর এবং ড. মো. সাদী-উজ-জামান পারস্পরিক অভিজ্ঞতা ও ভাবনা বিনিময় করেন। এ সময় ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম এবং বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সভাপতি, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)'র নির্বাহী সদস্য জনপ্রিয় টিভি উপস্থাপক মো. সালাম মাহমুদ ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক বাচসাস এর নির্বাহী সদস্য, দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি হাফিজ রহমান। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের গঠনমূলক মতবিনিময় ভবিষ্যতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিষয় : ফরিদুর রেজা সাগর চ্যানেল আই

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


ফরিদুর রেজা সাগরের সঙ্গে নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সাদী-উজ-জামানের সৌহার্দ্যপূর্ণ ব্যবসায়িক বৈঠক

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত শিশু সাহিত্যিক ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রজা সাগরের সঙ্গে নতুনধরা গ্রুপের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামানের এক সফল ও গঠনমূলক ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার চ্যানেল আই-এর তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক ব্যবসায়িক সম্ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, সহযোগিতার নতুন ক্ষেত্র এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। 

আলোচনায় ফরিদুর রেজা সাগর এবং ড. মো. সাদী-উজ-জামান পারস্পরিক অভিজ্ঞতা ও ভাবনা বিনিময় করেন। এ সময় ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম এবং বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সভাপতি, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)'র নির্বাহী সদস্য জনপ্রিয় টিভি উপস্থাপক মো. সালাম মাহমুদ ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক বাচসাস এর নির্বাহী সদস্য, দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি হাফিজ রহমান। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের গঠনমূলক মতবিনিময় ভবিষ্যতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream