বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

গৌরীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গৌরীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান

ময়মনসিংহের গৌরীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। অভিযানে একটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে আরও তিনটি ইটভাটাকে মোট ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার দাড়িয়াপুর, গুজিখাঁ ও মামদিপুর এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন।

অভিযান সূত্রে জানা যায়, দাড়িয়াপুর এলাকায় সনাতন পদ্ধতিতে পরিচালিত মেসার্স মদিনা ব্রিকসের স্থায়ী চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়ে ভাটাটি উচ্ছেদ করা হয়।

অন্যদিকে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে মামদিপুরের মেসার্স ইকো ব্রিকসকে ৩ লাখ টাকা, গুজিখাঁর মেসার্স একতা ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন। এ সময় সহকারী পরিচালক মো. আবু সাঈদ ও পরিদর্শক মো. শাহিন আলম উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গৌরীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream